• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
বাগমারায় নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর
বাগমারায় নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর

বিডি নিউজ২৩: রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এক সমর্থককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর নাম মাহাবুর রহমান (৪২)। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকার প্রতীকের যাত্রাগাছি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব। তিনি মাড়িয়া ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি। তাঁর বাড়ি তেলিপুকুর এলাকায়।

 

১৭ ডিসেম্বর (রোববার) দুপুরে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য এনামুল হকের সমর্থক উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মাহাবুর রহমান স্থানীয় গাঙ্গোপাড়া মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন মাহাবুর। এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক সেখানে যান। তাঁরা চায়ের দোকান থেকে মাহাবুর রহমানকে তুলে নিয়ে যান। তাঁরা কেন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন এসব নিয়ে কৈফিয়ত চান। এক পর্যায়ে সেখানে রাস্তার ওপর ফেলে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাঁরা পালিয়ে যায়। পরে লোকজন আহত অবস্থায় মাহাবুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এবিষয়ে আহত মাহাবুর রহমান বলেন, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক আর্ট বাবুর নেতৃত্বে তাঁকে মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে। তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে বলে জানান। আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ প্রতিনিয়ত তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো ভয়ভীতি দেখানো হচ্ছে।

 

এই বিষয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনা শুনেছি, লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগমারায় নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর

বাগমারায় নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.