• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্বাধীনতাকামীদের রক্তে অর্জিত এদেশটির মহান বিজয় দিবস আজ: কালাম

মিজানুর রহমান
সংবাদ প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
স্বাধীনতাকামীদের রক্তে অর্জিত এদেশটির মহান বিজয় দিবস আজ: কালাম
স্বাধীনতাকামীদের রক্তে অর্জিত এদেশটির মহান বিজয় দিবস আজ: কালাম

স্বাধীনতাকামীদের রক্তে অর্জিত এদেশটির মহান বিজয় দিবস আজ: কালাম

 

 

মিজানুর রহমান: পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার শিকার বাঙ্গালী জাতি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।

 

আজ সেই মহান বিজয়ের দীর্ঘ ৫২ বছর পূর্ণ হলো। পরাধীনতার শিকল থেকে জাতিকে মুক্ত করতে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ডাকে সমগ্র জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৬ ডিসেম্বর সেই ঐতিহাসিক মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির মুক্ত বাতাসে উন্মুক্ত হওয়ার দিন।

 

দিনটি উপলক্ষে উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ শহীদ মিনার ও তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ৫৫, রাজশাহী-৪ বাগমারা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এমন বক্তব্য দেন তিনি।

 

তাহেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার, তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কোরবান খাঁ প্রমুখ।

স্বাধীনতাকামীদের রক্তে অর্জিত এদেশটির মহান বিজয় দিবস আজ: কালাম

স্বাধীনতাকামীদের রক্তে অর্জিত এদেশটির মহান বিজয় দিবস আজ: কালাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.