ইমাম হোসাইন ও শাহাদত হোসেন, রাজশাহী;
আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে পালিত হচ্ছে দিবসটি।

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহানগরীর বিভিন্ন মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

অন্যদিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও পালন করা হয় এক মিনিট নীরবতা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি শ্রী দুলাল চন্দ্র বিশ্বাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এ্যাড. ইব্রাহিম হোসেন। এস এম একরামুল হক। মোঃ জাকিরুল ইসলাম সান্টু। এ্যাড. শরিফুল ইসলাম শরিফ। সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ। একেএম আসাদুজ্জামান। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, মামুনুর রশিদ সরকার মাসুদ। ধর্ম বিষয়ক সম্পাদক, রেজওয়ানুল হক পিনু। উপ-দপ্তর সম্পাদক, মোঃ আব্দুল মান্নান। উপ-প্রচার সম্পাদক, মাসুদ রানা। সদস্য মোঃ গোলাম ফারুক। মোঃ রবিউল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মর্জিনা পারভিন। এ্যাড. নাসরিন আক্তার মিতা। রোকসানা মেহবুব চপলা। জেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি, রোকনুজ্জামান রিন্টু। রাজশাহী জেলা যুবলীগের (সাবেক) সভাপতি, আবু সালেহ। রাজশাহী জেলা মৎস্যজীবী লীগ সভাপতি, আবুল কালাম আজাদ। রাজশাহী জেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান নয়ন। তাঁতী লীগ সভাপতি, মাজিদুর রহমান মুকুল। তাঁতী লীগ সাধারণ সম্পাদক, মাইনুল ইসলাম। মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী। সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। যুবলীগ পরিবেশ বিষয়ক সম্পাদক, মোঃ কামরুল ইসলাম মিঠু, এছাড়াও আওয়ামী লীগের, সহযোগী সংগঠনের আরো বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। ভোরে প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত