• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী-২ আসনে জাসদের প্রার্থী শিবলীর সাথে জাতীয় যুবজোটের মতবিনিময়

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
রাজশাহী-২ আসনে জাসদের প্রার্থী শিবলীর সাথে জাতীয় যুবজোটের মতবিনিময়
রাজশাহী-২ আসনে জাসদের প্রার্থী শিবলীর সাথে জাতীয় যুবজোটের মতবিনিময়

পাভেল ইসলাম মিমুল; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে জাসদের মনোনীত প্রার্থী রাজশাহী কলেজের সাবেক নির্বাচিত জি.এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলীর সাথে জাতীয় যুবজোট রাজশাহী মহানগর এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় নগরীর গণকপাড়া ফুড লাভার কনভেনশন সেন্টারে জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এ্যাড.মজিবুল হক বকু,বিশেষ অতিথি, রাজশাহী জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।

 

জাতীয় যুবজোট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর জাসদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দিজেনন্দ্যনাথ সিংহ,জেলা শ্রমিকদের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ, জেলা জাসদ নেতা শামসুজ্জামান শামসু,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, যুবজোট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাহীন, সৈয়দ জোহর হোসেন রনি, আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান, বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ।

 

সভায় আরো উপস্থিত ছিলেন, জাসদের সিনিয়র নেতা মোঃ ফিরোজ খান, মহানগর সহ সভাপতি পুতুল কান্তি ভট্টাচার্য, শরিফুল ইসলাম, মহানগর জাসদের সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাবির খান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,জাসদ নেতা উওর কুমার, জাতীয় যুবজোট রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মহানগর যুবজোটের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক অলিফ ইসলাম অনিক,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল সাদ্দাত, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সজীব, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য ফয়সাল রহমান রানা, বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সমন্বয়ক সোহেল রানা প্রমুখ।

 

নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাসদ, যুবজোট, শ্রমিক জোট, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন সমহুকে সুসংগঠিত করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কাজ করার আহবান জানান।

রাজশাহী-২ আসনে জাসদের প্রার্থী শিবলীর সাথে জাতীয় যুবজোটের মতবিনিময়

রাজশাহী-২ আসনে জাসদের প্রার্থী শিবলীর সাথে জাতীয় যুবজোটের মতবিনিময়

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.