• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে আদালত চত্বর সহ দু-দফা ককটেল বিস্ফোরণের ঘটনা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
রাজশাহীতে আদালত চত্বর সহ দু-দফা ককটেল বিস্ফোরণের ঘটনা
রাজশাহীতে আদালত চত্বর সহ দু-দফা ককটেল বিস্ফোরণের ঘটনা

বিডি নিউজ২৩; রাজশাহীতে ককটেল বিস্ফোরণে আহত-২, হামলাকারীদের আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা হামলাকারী ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

রাজশাহী মহানগরীতে (২৯ নভেম্বর) বুধবার দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ও দুপুরে এ এইচ এম কামারুজ্জামান চত্বরে এ দুই পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে এ এইচ এম কামারুজ্জামান চত্বরে ককটেল বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতে ২ জন আহত হয়েছেন।

 

আহতরা হলেন-নগরীর হাতেমখান এলাকার অটোরিকশা চালক আব্দুল জলিল (৪৫) ও কুষ্টিয়ার বাসিন্দা আবুল বাশার (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, দুপুরে ৩ জন রাস্তায় ককটেল নিক্ষেপ করলে আব্দুল জলিলের অটোরিকশার কাছে বিস্ফোরণ ঘটে।

 

এতে জলিলের মুখে, বুকে এবং তলপেটে স্প্লিন্টারের আঘাত লাগে এবং বাশার বাম পায়ে আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে হামলাকারী ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

তারা হলেন-রাজপাড়া থানা এলাকার কৃষক দলের সাধারণ সম্পাদক মো. টিটু (৩২), মতিহার কৃষক দলের সদস্য মো. মনিরুল (২৮) ও গোদাগাড়ী কৃষক দলের সদস্য মো. শাহাদাত (২৭)। এদিকে সকাল সাড়ে ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায়ও ৩ জনকে আটক করেছে পুলিশ।

রাজশাহীতে আদালত চত্বর সহ দু-দফা ককটেল বিস্ফোরণের ঘটনা

রাজশাহীতে আদালত চত্বর সহ দু-দফা ককটেল বিস্ফোরণের ঘটনা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.