• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের এক কলেজে শিক্ষক ১৭-জন, শিক্ষার্থী ৫-জন, ফেল-৩

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
ভোলাহাট কলেজ
চাঁপাইনবাবগঞ্জের এক কলেজে শিক্ষক ১৭-জন, শিক্ষার্থী ৫-জন, ফেল-৩

বিডি নিউজ২৩; চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে শিক্ষকের সংখ্যা ১৭ জন। এ বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় মাত্র ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৩ শিক্ষার্থী।

 

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায়- ভোলাহাট কলেজ থেকে দুটি বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে তিনি কৃতকার্য হন। এছাড়া সাধারণ বিভাগ থেকে অংশ নেয় ৪ জন। তাদের মধ্যে একজন পরীক্ষায় পাস করলেও ৩ জনই অকৃতকার্য হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়। এবছরের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগ থেকে কেউ পরীক্ষায় বসেনি।

 

এ বিষয়ে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন- এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিলো না। যার কারণে ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২জন পাস করেছে এবং বাকি ৩ জন ফেল করেছে।

 

তিনি আরও বলেন- দীর্ঘদিন ধরে কলেজটিকে ধরে রেখেছি আমরাই। কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক আছে। এমপিওভুক্ত কলেজ না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ খুবই কম। যার কারণে বেশি শিক্ষার্থী নেই এই কলেজে।

 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন- ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ভোলাহাট কলেজ

চাঁপাইনবাবগঞ্জের এক কলেজে শিক্ষক ১৭-জন, শিক্ষার্থী ৫-জন, ফেল-৩

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.