• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরে মৃতদেহ পাওয়ার ১২ ঘন্টায় আসামী গ্রেফতার, আলামত উদ্ধার

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
নাটোরে মৃতদেহ পাওয়ার ১২ ঘন্টায় আসামী গ্রেফতার, আলামত উদ্ধার
নাটোরে মৃতদেহ পাওয়ার ১২ ঘন্টায় আসামী গ্রেফতার, আলামত উদ্ধার

বিডি নিউজ২৩; মৃতদেহ পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই চাঞ্চল্যকর ও ক্লুলেস বিথি হত্যা’র রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার

 

ভিকটিম (নিহত) মাহমুদা শারমিন বিথি (৩২) নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। বিগত ২৩/১১/২০২৩ ইং কাজ শেষে প্রতিদিনের ন্যায় রাত ০৮.০০ টা’র মধ্যে বাড়ি না ফিরলে ভিকটিমের বাবা মো: আমজাদ হোসেন (মামলার বাদি) মেয়েকে অনেক খোঁজ করেও সন্ধান পায় না। ২৪/১১/২০২৩ ইং সকালে লালপুরের গোপালপুর পৌরসভার অন্তর্গত তোফাকাটা মোড় সংলগ্ন রাস্তার পাশে একজন মহিলার লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ভিকটিমের বাবা সেখানে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন। 

উক্ত নিহত হওয়ার ঘটনা অবগত হওয়ার সাথে সাথে নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম মহোদয়ের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার সার্বিক দিক-নির্দেশনায় বড়াইগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে লালপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার-ফোর্স ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে এবং লাশ পাওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে উক্ত হত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মোঃ জাহিদ হাসান সাদ্দাম (২৯), পিতা-মোঃ সোহরাব হোসেন, গ্রাম-কামারদহ, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোরকে বড়াইগ্রাম থানাধীন আহমেদপুর থেকে ২৪-১১-২০২৩ খ্রিষ্টাব্দ ১৮:৪০ ঘটিকায় গ্রেফতার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সাদ্দাম হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেছে এবং তার দেখানো মতে ঘটনাস্থলের পাশের ঝোপ হতে হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

 

এ সংক্রান্তে লালপুর থানার মামলা নং-২১, তারিখ-২৪/১১/২০২৩ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

নাটোরে মৃতদেহ পাওয়ার ১২ ঘন্টায় আসামী গ্রেফতার, আলামত উদ্ধার

নাটোরে মৃতদেহ পাওয়ার ১২ ঘন্টায় আসামী গ্রেফতার, আলামত উদ্ধার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.