পুঠিয়া প্রতিবেদক: তফসিল ঘোষনা হওয়ায় পুঠিয়ার সাধনপুর বঙ্গবন্ধু চত্বরে জি.এম হিরা বাচ্চুর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
দ্বাদশ সংসদ নির্বাচনে আজ (১৫ নভেম্বর) তফসিল ঘোষনার পর তৎক্ষণাৎ এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও পুঠিয়া-দুর্গাপুর এলাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ সহ বিভিন্ন ধরনের খাদ্য খাবার খেয়েও আনন্দ উল্লাস করা হয়। পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার মেম্বার মো. শামীমের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে আনন্দ উল্লাস করতেও দেখা গেছে।
সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের অংশ গ্রহনে আনন্দ মিছিলটি সড়ক ঘুরে বঙ্গবন্ধু-চত্বরে পথসভা করে।
এসময় বক্তব্য দেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু সহ শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও আ.লীগ নেতাকর্মীরা। 