• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
আবারো পুকুর খননকারীরা সক্রিয় হয়ে উঠেছে। রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা
দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

আবারো পুকুর খননকারীরা সক্রিয় হয়ে উঠেছে। রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন শুরু করেছিলেন দুজন অসাধু ব্যবসী। এ সময় পুকুর খননের ব্যবহৃত ভেকু মেশিনের ড্রাইভার কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জানা যায়, রবিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া বিলে ফসলি জমিতে পুকুর খনন করেছিলেন ওই এলাকার সাইফুল ইসলাম ও আনসার আলী নামের দুই ব্যক্তি। পরে সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।

 

সে সময় ঘটনাস্থল থেকে পুকুর খননে ব্যবহৃত ভেকু মেশিনের ড্রাইভারকে আটক করে নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হলে আদালত তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

 

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ফসলি জমিতে কোথাও কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না। যেখানে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান চালানো হবে। আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদের সর্বোচ্চ জেল ও জরিমানা সহ ব্যবস্হা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য যে, প্রশাসনের এই ধরনের অভিযান চালানোর ফলে সাধারণ মানুষের মাঝে এক প্রকার স্বস্থি লক্ষ্য করা গেছে। প্রশাসনের প্রতি আস্থাও বাড়ছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা থাকাকালীন সময়ে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছিল। তাতে করে সাধারণ মানুষের মাঝে এক প্রকার ক্ষোভ লক্ষ্য করা গিয়েছিল।

আবারো পুকুর খননকারীরা সক্রিয় হয়ে উঠেছে। রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.