বিডি নিউজ২৩; আগামীকাল সকাল থেকে হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামাত। প্রতিবাদে মিছিল ও শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগ।
সারাদেশের ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর শাখার তাহেরপুর পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় তাহেরপুর হরিতলা মোড় থেকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক অবতীর্ণ হয়ে হরিতলা স্বাধীনতা চত্বরে শান্তির সমাবেশের কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
শান্তির সমাবেশে নেতাকর্মীরা বলেন, তাহেরপুরে বিএনপি, জামাত, শিবির যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। শান্তিতে বিশ্বাসী তাহেরপুর তথা বাগমারাবাসী।
উক্ত বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও শান্তির সমাবেশে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা, ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিক, তাহেরপুর কলেজ সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য কুরবান খাঁ, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুজ্জামান তুহিন, তাহেরপুর কলেজ প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলার ও প্যানেল মেয়র বাবুল খাঁ, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম ফেরদৌস উপল,কাউন্সিলার এরশাদ সহ তাহেরপুর পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাহেরপুরে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল, শান্তি সমাবেশ