• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরীর মৃত্যুতে মেয়র কালামের শোক প্রকাশ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ

 

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, তাহেরপুর পৌর সভার তিন তিনবারের সফল মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। 

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে সন্তানাদী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বাড়ি মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে।

 

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী দীর্ঘদিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলার তৃনমুল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.