• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় হতাশায় হিন্দু যুবকের আত্মহত্যা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় হতাশায় হিন্দু যুবকের আত্মহত্যা
রাজশাহীর পুঠিয়ায় হতাশায় হিন্দু যুবকের আত্মহত্যা

বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়ায় আনন্দ ঘোষ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। কোনো কাজ না থাকায় এবং পারিবারিক অস্বচ্ছলতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

 

গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে পুঠিয়া পৌর সদরের কৃষ্ণপুরে ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আনন্দ ঘোষ কৃষ্ণপুরের এলাকার কার্তিক ঘোষের ছেলে।

 

নিজ ঘরের তীরের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন আনন্দ ঘোষ। আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে পরিবারের লোকজন তাকে ঘরের মধ্যে রশিতে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল এগারোটার দিকে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

 

প্রতিবেশী প্রদীপ ঘোষ জানান, আনন্দের পারিবারিক অবস্থা ভালো নয়। সে কর্মহীন। শুধু ঘুরে বেড়াতেন। একরকম হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে মনে হয়।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দিয়েছি।

রাজশাহীর পুঠিয়ায় হতাশায় হিন্দু যুবকের আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় হতাশায় হিন্দু যুবকের আত্মহত্যা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.