• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন
রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : মো রকিবুল হাসান সনি 

 

বুধবার ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেল দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৫৯ তম জন্মবার্ষিকী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিবসটিকে ক শ্রেণীভুক্ত করে সাম্প্রতিক গেজেট প্রকাশ করেছে। দিবস উপলক্ষে দেশব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, পুঠিয়া, রাজশাহী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে। দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিএম হীরা বাচ্চু, উপজেলা চেয়ারম্যান, জনাব আব্দুল মতিন মুকুল ভাইস চেয়ারম্যান, জনাব মৌসুমি রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব সাজ্জাদ হোসেন মুকুল, ইউপি চেয়ারম্যান, শিলমাড়িয়া, পুঠিয়া, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া রাজশাহী জনাব নুর হোসেন নির্ঝর। উপজেলা প্রশাসনের কর্মরত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব দেবাশীষ বসাক, সহকারী কমিশনার ভূমি, জনাব মোঃ পারভেজ নেওয়াজ খান, উপজেলা প্রকৌশলী, জনাব স্মৃতি রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা, জনাব মোঃ ফরিদুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্য। আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন

রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.