• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সরকারের উন্নয়ন প্রচারণায় এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড: রায়হান কাওসার

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর সংসদীয় আসনে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরে এক বিশাল প্রচার প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কাওসার।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনা সরকারের নানান ধরনের উন্নয়ন প্রচারণা চালায় ওই আইনজীবী।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কাওসার পুঠিয়ার ধোপাপাড়া এলাকায় এক সংক্ষিপ্ত পথসভার আয়োজনও করন। 

এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কাওসার তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বার্তা নিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করছি। বহু তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই পথসভা ও লিফলেট বিতরণে অংশ নিয়েছেন। নৌকার পক্ষে আমরা সবাই একসঙ্গে আছি ও কাজ করছি। উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি!

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তরুণ ওই এমপি মনোনয়ন প্রত্যাশী বলেন, আমি যদি মনোনয়ন পাই তাহলে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুঠিয়া-দুর্গাপুরের মানুষের অর্থনৈতিক বিষয়ে আরো বেশি চাঙ্গা করার জন্য কাজ করা হবে। পাশাপাশি শিক্ষার ব্যাপক মান উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।

 

এসময় অ্যাডভোকেট রায়হান কাওসার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলাটির আওয়ামী লীগ, ও তৃণমূলের নেতাকর্মীরা।

সরকারের উন্নয়ন প্রচারণায় এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড: রায়হান কাওসার

সরকারের উন্নয়ন প্রচারণায় এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড: রায়হান কাওসার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.