• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরে ওসির বিরুদ্ধে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
নাটোরে ওসির বিরুদ্ধে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ
নাটোরে ওসির বিরুদ্ধে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ

বিডি নিউজ২৩: নাটোর সদর থানার ভিডিও ফুটেজ ও ওসির বক্তব্য নিতে গেলে চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকারের মোবাইল ও তার ক্যামেরাপারসনের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। 

 

পরে বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এসে ক্যামেরা ও মোবাইল ফেরত দিয়ে ঘটনায় দুঃখ প্রকাশ করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

সাংবাদিক দেবাশীষ কুমার সরকার বলেন, নাটোর সদর থানা পুলিশের অপকর্ম নিয়ে প্রতিবেদন করার জন্য থানার ভিডিও ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে গেলে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে উঠেন এবং তার মোবাইল এবং টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেন। এসময় ক্যামেরাপারসন সজিবুর রহমানকে ধাক্কা দেন ওসি নিজেই। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল এবং ক্যামেরা একই থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান। এরপর পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শরিফুল ইসলাম থানায় এসে উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের কাছ থেকে মোবাইল এবং ক্যামেরা নিয়ে তা ফিরিয়ে দেন। 

 

এবিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার নাটোর জেলা ব্যুরো প্রধান কে বলেন, আসামী গ্রেফতারের ঘটনায় সাক্ষাৎকার নিতে আসলে কোন সাক্ষাৎকার দেই নাই।তাহারা সাংবাদিক নাকি ক্যামেরাম্যান আমি চিনি নাই।

 

তারা আসামী গ্রেফতার এর বিষয় নিয়ে সাক্ষাৎকার নিতে এলে আমি বলেছি দেব না। সেইটা তারা গোপনে ভিডিও করছিল। আমি শুধু বলেছি ভিডিওটা ডিলিট করে দেন।

 

ক্যামেরাপারসনকে ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।

নাটোরে ওসির বিরুদ্ধে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ

নাটোরে ওসির বিরুদ্ধে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.