• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে মা ও ৫ বছর বয়সী ছেলের আত্মহত্যা

রকিবুল ইসলাম সনি;
সংবাদ প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মো রকিবুল হাসান সনি; রাজশাহীর পুঠিয়ায় গলায় রশি ঝুলিয়ে মা ও ছেলে আত্মহত্যা করেছে। তারা হলেন বানেশ্বর নয়াপাড়ার দিনমজুর জয় হোসেনের স্ত্রী শান্তনা খাতুন(২৩) ও ছেলে জিহাদ(৫)।

 

রোববার পুঠিয়ার নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। 

 

জয় হোসেন জানায়, সে পেশায় একজন দিনমজুর। অভাবের সংসার তাদের। প্রতিদিনের মত সে রোববার সকালে মানুষের কাজে যায়। দুপুর দুইটার দিকে বাড়িতে ফিরে ঘরে ঢুকলে তার স্ত্রী ও ছেলেকে ছাপড়া ঘরের আড়ায় গলায় রশি ঝুলিয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। 

 

প্রতিবেশি বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ বলেন, ওরা গরীব মানুষ। শনিবার ওই মহিলা বাবার বাড়িতে গিয়েছিল বলে শুনেছি। আর রোববার গলায় রশি ঝুলিয়ে নিজের ঘরে আত্মহত্যা করেছে। 

 

থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, তাদের পারবারিক অবস্থা খারাপ। এরকম অবস্থা ভেবে মা ছেলে আত্মহত্যা করতে পারে। তাদের লাশ সন্ধ্যায় থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত করা হবে কিনা এখনো সিদ্ধান্ত নিইনি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.