• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
একটু বৃষ্টিতে তলিয়ে যায় বাড়ি-ঘর এ যেন দেখার কেউ নেই! রাজশাহীর পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী
পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী

একটু বৃষ্টিতে তলিয়ে যায় বাড়ি-ঘর এ যেন দেখার কেউ নেই! রাজশাহীর পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী

 

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;

রাজশাহীর পুঠিয়ার, ধোপাপাড়ায় মাত্র কয়েকজন প্রভাবশালীদের দখলে একটি খাল। এতে করে চড়ম ভোগান্তিতে পড়েছেন ধোপাপাড়ার মোহন পুর কারিতাস অফিস পাড়ার ওই গ্রামের মানুষেরা। খালটি উদ্ধারে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায় নি।

একটু বৃষ্টিতে তলিয়ে যায় বাড়ি-ঘর এ যেন দেখার কেউ নেই! রাজশাহীর পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী

পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী

 

ধোপাপাড়ার মোহনপুর কারিতাস অফিস পাড়ার ওই গ্রামে প্রায় ৫০০ লোকের বসবাস। উপজেলার মোহনপুর রুবি আর্টের বাড়ি থেকে মোহনপুর আলিম মাদ্রাসার নিকট দিয়ে বয়ে যাওয়া বড় ওই খালটি সংযুক্ত ছিল। এবং পানি নামতো। বর্তমানে মোহনপুর রুবি আর্ট এর বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত যে খালটি ছিল তা এখন মাত্র কয়েকজন প্রভাবশালীর দখলে চলে যাওয়ায় চড়ম ভোগান্তিতে পড়েছেন উক্ত এলাকাবাসীরা। ১৮ চওড়া এবং প্রায় আধা কিলোমিটার দূরত্বের ওই খালটি পুরোপুরি প্রভাবশালীরা দখল করে নিয়ে কেউ কেউ এখন স্থাপনা নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি আশঙ্কা করা হচ্ছে গ্রামের সাধারণ এলাকাবাসী ও খাল দখলকারী প্রভাবশালীদের মাঝে যেকোন মুহূর্তে বাধতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

খালটি উদ্ধারের জন্য এবছরের মার্চ মাস ের ২২ তারিখে জিও পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারার সুপারিশযুক্ত একটি দরখাস্ত উপজেলা নির্বাহী অফিসার বরাবর করলেও তাতেও কোন ফল আসেনি। পরবর্তীতে এলাকাবাসীরা, আবারও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাবশালীরা পুরোপুরি ভাবে স্থাপনা নির্মাণের জন্য সেখানে ভরাটকৃত খালের উপর বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে ইট ফেলে রেখেছে। ১৮ ফিট চওড়া খালটি দখল করে স্থাপনা নির্মাণের জন্য ইতোমধ্যে কাজের প্রস্তুতি নিয়ে নিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মৃত, আব্দুল মালেকের ছেলে আফেজ উদ্দিন।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে আফাজ উদ্দিন নামের এক ব্যক্তি, জমির ক্রয় করে সেখানে থাকা ১৮ ফিট চওড়া খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে। দেখা গেছে সেখানে খালটি ভরাট করার ফলে ওই এলাকার মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে তলিয়ে যেতে। খালতি ভরাটের ফলে চরম ভোগান্তির মধ্যেও রয়েছেন ওই এলাকার মানুষেরা।

 

জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী আব্দুর রহম, নাফিউ রহমান, মোঃ মামুন, মোঃ হাচেন আলী, মোঃ আব্দুর রহিম, আশরাফুল ইসলাম সহ তাদের সকলের একই রকম বক্তব্য যে, ১৮ ফিটের খালটি জবরদখল করে স্থানীয় প্রভাবশালী আফাজ উদ্দিন সেখানে স্থাপনা নির্মাণ করতে চাইছেন। এই বিষয়ে তাদেরকে তাকে বললে সে গ্রামবাসীদের কে হুমকি দেয়। আমরা খুব দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

 

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে। খাল ভরাটের অভিযুক্ত আফাজউদ্দিন তিনি বলেন, আমি খাল ভরাট করিনি বা গাছ লাগাইনি। আমি যার কাছ থেকে জমি কিনেছি ওই ব্যক্তি ডাব গাছ লাগিয়ে রেখেছিল। আমি যতদূর জানি খালের মধ্যে গাছ লাগানো নেই তবে আইলের উপর গাছ লাগানো আছে। এছাড়াও জমি কেনার পর আমি আমার জমি ভরাট করতে গিয়ে কিছুটা মাটি খালের জায়গায় পড়েছে। সেগুলো আমি জমি মাফ যোগ করার সময় তুলে নেব। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে আমিন নিয়ে এসে জমি মেপে খালের জায়গা বের করে দিতাম।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর তিনি বলেন, দরখাস্ত আগের অফিসারকে দিয়েছিল কিনা আমি জানিনা। তবে নতুন করে অভিযোগ পেলে সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটু বৃষ্টিতে তলিয়ে যায় বাড়ি-ঘর এ যেন দেখার কেউ নেই! রাজশাহীর পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী

পুঠিয়ায় প্রভাবশালীদের দখলে খাল, চড়ম ভোগান্তিতে এলাকাবাসী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.