• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নরসিংদীতে পরিক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না এক এইচএসসি পরিক্ষার্থীর

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
নরসিংদীতে পরিক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না এক এইচএসসি পরিক্ষার্থীর
নরসিংদীতে পরিক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না এক এইচএসসি পরিক্ষার্থীর

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী: নরসিংদীতে মোমিত হাসান তনু (১৯) নামে এক এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে চিনিশপুর এলাকায় (নরসিংদী জেলা হাসপাতালের পিছনে) এলাকার রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থী মোমিত হাসান তনু কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজনের হাট 

মোমিন এর ছেলে। সে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা জানায়, তনু ঘটনাস্থলের পাশেই একটি মেস বাসায় থেকে পড়াশোনা করতো। সকালে পরীক্ষা দিতে সে কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছিল। এ সময় তার মেস থেকে ২০০ গজ দূরে রেললাইন পার হতে গিয়ে, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।

 

কলেজের অধ্যক্ষ মাহমুদুদুল হাসান জানান, আজ তার শেষ পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষে আজই তনুর বাড়ি যাওয়ার কথা ছিল।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় তার মাথা থেতলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীতে পরিক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না এক এইচএসসি পরিক্ষার্থীর

নরসিংদীতে পরিক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না এক এইচএসসি পরিক্ষার্থীর

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.