• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)কে স্বাগত জানিয়ে পুঠিয়ার বানেশ্বরে র‌্যালী

মো: মেহেদী হাসান পুঠিয়া
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)কে স্বাগত জানিয়ে পুঠিয়ার বানেশ্বরে র‌্যালী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)কে স্বাগত জানিয়ে পুঠিয়ার বানেশ্বরে র‌্যালী

মো: মেহেদী হাসান পুঠিয়া থেকেঃ সারা দেশের বিভিন্ন জায়গার মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) স্বাগত জানিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া দরবার শরীফ থেকে র‌্যালী বের করা হয়। বৃহস্পতিবার সকালে স্বাগত র‌্যালীর আয়োজন করে বানেশ্বর খুটিপাড়া পীরস্থান দরবার শরীফের আশেকে রাসূলগনের ভক্তগণ। 

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুটিপাড়া দরবার শরীফ থেকে শুরু করে বানেশ্বর ট্রাফিক মোড় দিয়ে মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পথ প্রদক্ষিণ করে প্রথমে বানেশ্বর ট্রাফিক মোড়, সেখান থেকে হলিদাগাছী রেলগেট হয়ে, বিড়ালদহ মাজার, মাজার শরীফ জিয়ারত করে পালি রাস্তা প্রদক্ষিণ করে র‍্যালিটি খুঁটিপাড়া দরবার শরীফে সমবেত হয়। জামাতের সাথে যোহর নামায আদায় করে মিলাদ কিয়াম ও সালাতু সালাম পেশ করা হয়েছে।

 

সমাবেশে উপস্থিত ছিলেন, খুঁটিপাড়া দরবার শরীফের গদ্দিনশীন মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিন্নাত আলী, বানেশ্বর ইউপির সাবেক সদস্য সিদিকুর রহমান, আমির হোসেন, ইমরান সরকার, শাহাবুব সরকার(লেলিন), নাবিল মাহামুদ, তুহিন সরকার প্রমুখ।

 

প্রসঙ্গত, প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম দিবস তথা মিলাদ হিজরি সনের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয় ভাবে পালন করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)কে স্বাগত জানিয়ে পুঠিয়ার বানেশ্বরে র‌্যালী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)কে স্বাগত জানিয়ে পুঠিয়ার বানেশ্বরে র‌্যালী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.