• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে পাচারকালে প্রাথমিক বিদ্যালয়ের ৬ বস্তা বই জব্দ, আটক-২

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীতে পাচারকালে প্রাথমিক বিদ্যালয়ের ৬ বস্তা বই জব্দ, আটক-২
রাজশাহীতে পাচারকালে প্রাথমিক বিদ্যালয়ের ৬ বস্তা বই জব্দ, আটক-২

বিডি নিউজ২৩; রাজশাহী মহানগরীতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই রিকশাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে দুটি ব্যাটারিচালিত রিকশা থেকে বইগুলো জব্দ করা হয়।

 

বস্তার ওই বইগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বই বলে পুলিশ জানায়। বইগুলো ২০২৩ সালের ছিল। অনেকেই ধারণা করছেন বইগুলো কোন প্রাথমিক বিদ্যালয় থেকে সংগ্রহ করে খোলাবাজারে কেজি দরে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। 

 

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, নগরীর সিঅ্যান্ডবি থেকে দুটি রিকশায় সরকারি বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা রিকশা দুটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে বইগুলো উদ্ধার করে।

 

তিনি আরও জানান, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ। বইগুলো কোন স্কুলের তাও খোঁজ নেওয়া হচ্ছে। দুই রিকশাচালককে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি আপনার থেকে শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

রাজশাহীতে পাচারকালে প্রাথমিক বিদ্যালয়ের ৬ বস্তা বই জব্দ, আটক-২

রাজশাহীতে পাচারকালে প্রাথমিক বিদ্যালয়ের ৬ বস্তা বই জব্দ, আটক-২

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.