• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: বিএমএসএস’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: বিএমএসএস’র নিন্দা
সংবাদ প্রকাশের জেরে কলারোয়ায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)

সংবাদ প্রকাশের জেরে কলারোয়ায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)

নিজস্ব প্রতিবেদক, বিডি নিউজ২৩: সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিক রাব্বিকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

জানা গেছে, ব্যাংকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সংবাদ প্রচার করায় কলারোয়ায় সাংবাদিক মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি (২২) প্রাণনাশের হুমকি দিয়েছে কলারোয়ার সাংবাদিক দেলোয়ার হোসেনের ছোট ভাই পরিচয় দানকারী সাগর উক্ত হুমকি প্রদান করে।

 

সেই অডিও এখন ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি উপজেলা পৌর সদরের গদখালী গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক পর্যবেক্ষণ ও দৈনিক সাতনদী পত্রিকা সংবাদমাধ্যমের কলারোয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

 

তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য। মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি, ১৬ সেপ্টম্বর শনিবার সকাল ৯টা ২৭ মিনিটে সংবাদ সংগ্রহের কাজে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। সেই সময় ০১৫১৮৯৫২০৪৮ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় তাঁকে গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় সাগর। সেই নিজেকে সাংবাদিক দেলোয়ার হোসেনের ছোট ভাই বলে পরিচয় দেন।

 

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ।

 

দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নেতারা।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: বিএমএসএস’র নিন্দা

সংবাদ প্রকাশের জেরে কলারোয়ায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.