• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন
রাজশাহীর পুঠিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম নুর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

 

পরে সকাল ১০টায় পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন জি এম হিরা বাচ্চু।

পরে এক আলোচনা সভায় ইউএনও একেএম নুর হোসেন নির্ঝর বলেন, উন্নয়ন মেলায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তকরা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্ত সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ১০টি স্টল রয়েছে। 

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলামসহ আরও অনেকে।

রাজশাহীর পুঠিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

রাজশাহীর পুঠিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.