• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

টাকার অভাবে আপিল করতে পারনি, ৩০ বছর পর কারামুক্ত হল সেই আলাউদ্দিন গাজী

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
টাকার অভাবে আপিল করতে পারনি, ৩০ বছর পর কারামুক্ত হল সেই আলাউদ্দিন গাজী
টাকার অভাবে আপিল করতে পারনি, ৩০ বছর পর কারামুক্ত হল সেই আলাউদ্দিন গাজী

মুক্তি পেয়েও টাকার অভাবে আপিল করতে না পারা সেই আলাউদ্দিন গাজীর খাটতে হয়েছে আরো প্রায় আট বছরের মত জেল।

বিডি নিউজ২৩; যাবজ্জীবন দণ্ড ভোগের পর আরও সাড়ে সাত বছর জেলে থাকা আলাউদ্দিন গাজী অবশেষে কারামুক্তি পেয়েছেন। এর আগে গ্রেপ্তারের পর টানা ৩০ বছর জেলে থাকার ঘটনাটি গণমাধ্যমের সূত্র ধরে নজরে আসে উচ্চ আদালতের।

 

আইনি প্রক্রিয়া শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আলাউদ্দিন গাজীর জামিন দিলে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবুল বাশার ঢাকা পোস্টকে জানান, উচ্চ আদালতের দেওয়া জামিনের কাগজ কারাগারে পৌঁছালে আলাউদ্দিন গাজীকে কারামুক্তি দেওয়া হয়। আলাউদ্দিন গাজীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে।

 

জানা গেছে, ১৯৯৩ সালের ২৫ জানুয়ারি ১ লাখ টাকার চুক্তিতে শরীয়তপুরের গোসাইরহাটে খুন করা হয় সেলিম ঢালী নামের এক ব্যক্তিকে। মামলার অন্যান্য আসামির বয়ানে উঠে আসে হত্যাকাণ্ডের সময় আলাউদ্দিন গাজী সেখানে উপস্থিত ছিলেন। ২০০১ সালের ১২ জানুয়ারি ২৬ আসামির মধ্যে আলাউদ্দিন গাজীসহ ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর একে একে হাইকোর্টে সব আসামির মামলা শেষ হয়। যাবজ্জীবন সাজা খেটে বেরও হয়ে যান সবাই। তবে অর্থাভাবে আপিল করতে পারেননি আলাউদ্দিন গাজী। তার নিজের সংসার না থাকায় এতদিন আলোচনায়ও আসেনি দণ্ডিত আলাউদ্দিনের নাম। এরমধ্যে যাবজ্জীবন সাজা ভোগের পর আরও সাড়ে ৭ বছর কারাগারে কেটে যায় আলাউদ্দিনের। তবে স্বজন হিসেবে বেঁচে থাকা তার দুই ভাতিজির সন্ধানে ৩০ বছর পর খোঁজ মেলে আলাউদ্দিন গাজীর।

 

এ নিয়ে চলতি বছরের ২৪ মে একটি বেসরকারি টেলিভিশন সংবাদ প্রকাশ করে। এরপর ২৬ জুন উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। রিট আবেদনের প্রেক্ষিতে আলাউদ্দিন গাজীর সাজা আটকের তারিখ থেকে কেন গণনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স, জেলা প্রশাসক বরিশাল, জেলা প্রশাসক শরীয়তপুর এবং বরিশাল কারাগারের জেলারকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

 

বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. বজলুর রহমানের নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সেই রিট আবেদনের প্রেক্ষিতে জামিন লাভ করলেন আলাউদ্দিন গাজী। (সুত্র: চ্যানেল২৪)

টাকার অভাবে আপিল করতে পারনি, ৩০ বছর পর কারামুক্ত হল সেই আলাউদ্দিন গাজী

টাকার অভাবে আপিল করতে পারনি, ৩০ বছর পর কারামুক্ত হল সেই আলাউদ্দিন গাজী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.