• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত, ঘাতক আটক

মোঃ জুয়েল মিয়া, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত, ঘাতক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত, ঘাতক আটক

মোঃজুয়েল মিয়া, সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নয়ন মিয়া (৬৫)নিহত হয়েছেন।তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র। 

 

 রবিবার(১০ সেপ্টেম্বর) বিকালে ৩ টার দিকে 

উপজেলার বোগলাবাজার টু দোয়ারাবাজার সড়কের বোগলাবাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে যানাযায়, রবিবার(১০ সেপ্টেম্বর) বিকালে ৩ টার দিকে 

উপজেলার বোগলাবাজার থেকে বাড়ি ফেরার পথে বোগলাবাজার টু দোয়ারাবাজার সড়কের মোল্লাপাড়া গ্রামের স’মিলের সামনে দিয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সময় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নয়ন মিয়াকে ধাক্কা দেয়। এতে নয়ন মিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে মোটরসাইকেলটিসহ চালক উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সহিদের পুত্র ফজলু মিয়া(২৩)কে আটক করে থানায় নিয়ে আসেন।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: বদরুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত, ঘাতক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত, ঘাতক আটক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.