• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আবু বকর সিদ্দিক
বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাগর পাড়া বটতলা মোড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক বলেন ‘বর্তমান অবৈধ সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। ফ্যাসিষ্ট এ অবৈধ দখলদার সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন আর হবে না, যা হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে আমাদের নেতা-কর্মীরা জীবন দিতেও প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ।

 

তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে ভোট বিহীন অবৈধ এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবো না। হামলা-মামলা দিয়ে লাভ নেই৷ নেতাকর্মীরা রাজপথে আছে ,আন্দোলন সফল না হওয়া পর্যন্ত থাকবে। এছাড়াও তিনি জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ সহ দেশের সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড. সৈয়দ শাহীন শওকত।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু প্রমুখ।

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আবু বকর সিদ্দিক

বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.