• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

এবার রাজশাহীর দুর্গাপুরে ইউএনও বদলির খবরে মিষ্টি বিতরণ!

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
এবার রাজশাহীর দুর্গাপুরে ইউএনও বদলির খবরে মিষ্টি বিতরণ!
এবার রাজশাহীর দুর্গাপুরে ইউএনও বদলির খবরে মিষ্টি বিতরণ!

ইমাম হোসেন, দুর্গাপুর (রাজশাহী):

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সোহেল রানার বদলির খবর শুনে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে ।

 

বদলির খবরে এলাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার বদলির খবর ছড়িয়ে পড়লে এলাকায় সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করতেও দেখা যায়। উপজেলার বেশ কয়েকটি স্থানে মিষ্টি বিতরণের তথ্য-চিত্র এ প্রতিবেদক এর কাছে সংরক্ষিত। 

 

অফিস সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (২৪ আগস্ট) জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে দুর্গাপুর উপজেলার (ইউএনও) সোহেল রানাকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বদলি ও যোগাদান করতে। তার পরিবর্তে এ উপজেলায় (ইউএনও) হিসেবে আব্দুল করিমকে পদায়ন করা হয়েছে। 

মিষ্টি বিতরণের ছবি

মিষ্টি বিতরণের ছবি

 

একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদসুত্রে জানাযায়, টাকার বিনিময়ে ফসলি জমিতে পুকুর খনন করার অনুমতি দিতেন ইউএনও সোহেল রানা। সরকার যেখানে ফসলি জমিতে পুকুর খননে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেখানে বিঘা প্রতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুকুর খননের অনুমতি দিতেন। শুধু তাই নয়- অবৈধ পুকুর থেকে বিভিন্ন স্থানে মাটি বহনের জন্যেও অনুমতি দিতেন। আর এ কারণে নষ্ট হয়েছে কোটি টাকার সরকারি গ্রামীণ রাস্তা গুলো। তার বিরুদ্ধে  অভিযোগ উঠেছে-জলমহল লিজ সংক্রান্ত ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণেও করেছেন নানান অনিয়ম। কোথাও কোথাও বহু মাস পার হলেও করা হয়েছিলো না পানির ব্যবস্হাও। আবার কোথাও ওই ঘরগুলোর বিভিন্ন স্হানে ফাটল দেখা যায়।

 

এছাড়াও জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানান রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান। এমনকি তার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধনে ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

 

তবে সম্প্রতি শোনা যাচ্ছে (ইউএনও) সোহেল রানা বদলির আদেশ ঠেকাতে উপর মহলে তদবির করেও ব্যর্থ হন! বদলির আদেশ মাথায় নিয়ে গত (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদ ভিক্তিক নিয়োগ জালিয়াতির মাধ্যমে তার কথিত পিএস দালাল রাকিব নামের এক ব্যক্তিকে খাদেম পদে নিয়োগ দিতে তৎপর শুরু করেন। বিষয়টি জানাজানি হলে ওই পরিক্ষার ফলাফল স্থগিত রাখেন। 

 

নামপ্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, দুর্গাপুর উপজেলাতে যোগদানের পর থেকেই নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন (ইউএনও) সোহেল রানা। বিশেষ করে তিনি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে ব্যাপক ঘুষ বাণিজ্য করেছেন। আমি নিজেই একজন ভুক্তভোগী। তার বদলির খবর শুনে এলাকাবাসী অনেক খুশি।

 

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা মুঠোফোনে বলেন, আমার বদলির আদেশ হয়েছে। বিদায় সংক্রান্ত বিষয়ে দুর্গাপুরের মডেল মসজিদের নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। পরের (ইউএনও) আসলে নিয়োগের বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেকে অতি উৎসাহি হয়ে এগুলো ছড়াচ্ছে।

এবার রাজশাহীর দুর্গাপুরে ইউএনও বদলির খবরে মিষ্টি বিতরণ!

এবার রাজশাহীর দুর্গাপুরে ইউএনও বদলির খবরে মিষ্টি বিতরণ!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.