• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আসুন আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে আওয়ামীলীগ করি: দারা

বিডি নিউজ২৩
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
আসুন আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে আওয়ামীলীগ করি: দারা
আসুন আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে আওয়ামীলীগ করি: দারা

বিডি নিউজ২৩; ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় উপজেলার ধানহাটা পানি উন্নয়ন বোর্ডের মাঠে এ সভার আয়োজন করা হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুরের স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা। 

 

প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল ওয়াদুদ দারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জেল, জুলুম ও অত্যাচার সহ্য করেছেন। তিনি দিয়েছেন একটি সংবিধান, দেশ ও পতাকা। দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে আওয়ামীলীগ করি।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

সহসভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সহসভাপতি এ্যাড শরিফুল ইসলাম শরিফ,

 রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস জেলা আওয়ামী লীগের সদস্য, মোঃ গোলাম ফারুক, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: মোজাম্মেল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষক সম্পাদক মো: মাহাবুবুর রহমান, জেলা মৎসজীবিলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী নার্গিস শেলী। দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো: আজাহা আলী, মাড়িয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, জয়নগর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

 

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শরীফুজ্জামান শরীফ। 

 

অনুষ্ঠান শেষে ১৫ ই আগস্টে নিহত জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আসুন আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে আওয়ামীলীগ করি: দারা

আসুন আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে আওয়ামীলীগ করি: দারা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.