• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় ইউনিয়ন কৃষক লীগের বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
পুঠিয়ায় ইউনিয়ন কৃষক লীগের বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পুঠিয়ায় ইউনিয়ন কৃষক লীগের বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইমাম হোসেন, পুঠিয়া (রাজশাহী);

রাজশাহীর পুঠিয়ায়  জাতীয় শোক দিবস ও  ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭  আগস্ট) বিকেলে  উপজেলার  শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে খালশীকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়  এ সভা অনুষ্ঠিত হয়। 

 

এতে সভাপতিত্ব করেন, শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের  সভাপতি মো: আব্দুল গফুর মোল্লা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি  আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।  

 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ দারা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদের স্মৃতিচারণ করে বলেন, আমি যখন এমপি ছিলাম ১০ বছরে সুবিধাভোগিদের জন্য  প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিভিন্ন অনুদান এনে পৌঁছে দিয়েছি। তিনি আরো বলেন, আমি কারও গীবত করতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার মনোনয়ন দেন বিজয়ী হলে আমি আবারও আপনাদের সেবা করবো ইনশাআল্লাহ। 

 

এসময় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের  সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, পুঠিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি রাজিবুল হক, সাধারন সম্পাদক শাজাহান আলী হাসু, শিলমাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান, সাজ্জাদ হোসেন মুকুলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী  নেতাকর্মীবৃন্দ। 

 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শিলমাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক, মো আব্দুল মালেক। 

 

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত  করা হয়।

পুঠিয়ায় ইউনিয়ন কৃষক লীগের বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় ইউনিয়ন কৃষক লীগের বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.