• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাঘায় এনজিওর ঋন আর অভাবে বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি;
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
বাঘায় এনজিওর ঋন আর অভাবে বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু!
বাঘায় এনজিওর ঋন আর অভাবে বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু!

রাজশাহীর বাঘায় এনজিওর ঋন আর অভাবে বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু!

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় গ্যাস ট্যাবলেট সেবনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। ওই গৃহ বধুর নাম শেফালী আক্তার (৩০)। তিনি উপজেলার সিকদারপাড়া গ্রামের আকসেদ আলীর ছেলে শিমুলের স্ত্রী। 

শেফালী নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর এলাকার মিনারুল ইসলামের ছোট মেয়ে। শিমুল-শেফালী দম্পত্তির সংসার জীবনে দুই সন্তান রয়েছে। আমের ব্যাবসায় লোকশান হওয়ায় শিমুল অর্থ সংকটে পড়ে। এনজিওর ঋন আর সংসারের অনটনের কারনে বর্তমানে সে কাজের সুবাদে এলাকার বাহিরে থাকে। আর মাঝে মাঝে সাধ্য মতো টাকা পাঠান বাড়িতে।

 

গত কাল বুধবার রাত ৯টার দিকে (এনজিও আশা’র) কিস্তি আদায়কারী এসেছিল। কিস্তির টাকা না থাকায় লজ্জিত হন শেফালী। অনেক দুশ্চিন্তায় পড়েন তিনি। অবশেষে তার শশুর আকসেদ আলী ১ হাজার টাকা দিয়ে বিদায় করেন এনজিও প্রতিনিধিদের। 

 

শিমুলের নিকট প্রতিবেশীরা জানান, তাদের পরিবারে কারো সাথে কোন দ্বন্দ বা রাগারাগি নেই। সংসারের অনটনের কারনে কাজের সুবাদে শিমুল এলাকার বাইরে থাকায় দুটি সন্তান নিয়ে শেফালী বাড়িতে থাকে। শশুর শাশুড়িও আলাদা।

 

এ বিষয়ে শিমুলের মা জানান, সকাল ৯ টার দিকে শেফালীকে বমি করতে দেখে জিজ্ঞেস করি কি হয়েছে? তখন শেফালী আমাকে জানায় সে ঘরে থাকা ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়েছে। আস্তে আস্তে শেফালীর শারিরীক অবস্থার অবনতি হলে। প্রতিবেশী ও নিকট স্বজনদের ডেকে শেফালীকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরন করেন। রামেক হাসপাতালে যাওয়ার পথে বানেশ্বর মোড়ে পৌছালে তিনি মৃত্যু বরণ করেন। পরে তাকে বাড়িতে আনা হয়। 

 

এ বিষয়ে শেফালীর পিতা মিনারুল ইসলাম বলেন, আমাকে আগে কখনও বলেনি তার সংসারে কোন অশান্তি বা রাগারাগি আছে। আমার মেয়ের ভাগ্যে হয়ত মৃত্যু এভাবেই লিখা ছিলো। শেফালীর মৃত দেহ দাফনে আমার কোন প্রকার দাবী বা আপত্তি নেই। 

 

মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই সুরতহাল রিপোর্টে গ্যাস ট্যাবলেটের প্রভাবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘা থানা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম। 

 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, মৃত শেফালীর পিতা মাতার পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ বা দাবী না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাঘায় এনজিওর ঋন আর অভাবে বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু!

বাঘায় এনজিওর ঋন আর অভাবে বিষ ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.