• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নেত্রকোনায় বিএনপির পদযাত্রায়, ৬ নেতাকর্মী আটক

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
নেত্রকোনায় বিএনপির পদযাত্রায়, ৬ নেতাকর্মী আটক
নেত্রকোনায় বিএনপির পদযাত্রায়, ৬ নেতাকর্মী আটক

বিডি নিউজ২৩, ডেস্ক; বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসা এবং একদফা দাবিতে নেত্রকোনায় পদযাত্রা-সমাবেশ করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীন্ত করেছে পুলিশ।

 

শনিবার (১৯ আগস্ট) সকালে জেলা শহরের বনুয়াপাড়া এলাকা থেকে পদযাত্রা বের হয়ে আবু আব্বাস ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ দলের নেতাকর্মীরা।

 

সমাবেশে বক্তারা বলের, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এই সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এই স্বৈরাচারী সরকারের পতন, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।

 

পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, পৌর বিএনপির সভাপতি কামরুল হক, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

পরে পদযাত্রা থেকে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজল তালুকদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার শাহেদ আহ্বায়ক ছয়জনকে আটক করে পুলিশ।

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা করা হচ্ছে।

নেত্রকোনায় বিএনপির পদযাত্রায়, ৬ নেতাকর্মী আটক

নেত্রকোনায় বিএনপির পদযাত্রায়, ৬ নেতাকর্মী আটক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.