• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

তানিয়া আক্তার, নাটোর;
সংবাদ প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত
নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

তানিয়া আক্তার, নাটোর: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর মনসা মন্দিরে শ্রী শ্রী মনসা দেবীর পূজা উৎসব অনুষ্ঠানে মোটরসাইকেল গ্যারেজ করা কে কেন্দ্র করে শনিবার(১৯শে আগষ্ট-২৩) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত যুবক নান্দরায়পুর গ্রামের আজিজের ছেলে নাজমুল(২৬) বলে জানা গেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নাজমুল তার মোটরসাইকেল নিয়ে পূজা অনুষ্ঠানে যাওয়ার জন্য ঐ এলাকার জিয়ার মোটর সাইকেল গ্যারেজের সামনে যায়।এ সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে।এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।এ সময় গ্যারেজ মালিক জিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন নাজমুলের সাথে তর্ক শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে আঘাত করে।এতে নাজমুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

খবর পেয়ে নাজমুলের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়।তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 

এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন।

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.