• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: সাতক্ষীরায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী বহিষ্কার

খলিলুর রহমান, সাতক্ষীরা;
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: সাতক্ষীরায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী বহিষ্কার
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: সাতক্ষীরায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী বহিষ্কার

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা;

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ ও আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা।

 

সাময়িক বহিষ্কৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলা শাখার সহ সভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম ও সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবির।

 

বুধবার (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সম্পাদক মো: সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদ-প্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন; যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, এ রকম আরও কয়েকজনের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবো। প্রথমে আমরা তাদের সাময়িক বহিষ্কার করেছি। পাশাপাশি চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছি।

সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: সাতক্ষীরায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী বহিষ্কার

সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: সাতক্ষীরায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী বহিষ্কার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.