• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার
সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

বিডি নিউজ২৩, ডেস্ক; মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের বিভিন্ন শাখার ৬ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। একইসঙ্গে সংগঠন থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

 

বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সাময়িক বহিষ্কৃতরা হলেন- আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার এবং সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।

 

দু’জনের স্ট্যাটাসের স্ক্রিনশট

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন জানান, দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কাজ। তাই তাদেরকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.