• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

১৫ই আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি: বিএমএসএস চেয়ারম্যান

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
১৫ই আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি: বিএমএসএস চেয়ারম্যান
১৫ই আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি: বিএমএসএস চেয়ারম্যান

বিডি নিউজ২৩ ডেস্ক; যশোরে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস যশোর জেলা ও খুলনা বিভাগীয় বিএমএসএস’র উদ্যেগে পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষ্যে ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটায় যশোর শহরের বকুলতলা মোড়ে বঙ্গবন্ধুর মুড়্যালে র‍্যালি সহকারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএসে’র) জেলা ও উপজেলা ও খুলনা বিভাগীয় (আংশিক) নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

এদিন বঙ্গবন্ধুর মুড়্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পর বেলা ১২টায় বিএমএসএসে’র জেলা কমিটি ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ শহরের মুড়লীর মোড়ে নিজস্ব কার্যালয়ে উপস্থিত হোন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএমএসএসে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শোক আলোচনার এক পর্যায়ে বলেন, ৭৫ পরবর্তী ১৫ আগস্ট সম্পর্কে জাতিকে জানতে দেওয়া হয়নি। সেই ১৫ আগষ্টের ঘটনা আবার ও ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেদিন বঙ্গবন্ধুর দু’কন্যা প্রবাসে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কোন দলের হয়ে না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বাধীনতায় বিশ্বাস করে, স্বাধীনভাবে বাঁচতে চায়।

 

এ শোক ও আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, যশোর জেলা কমিটির সহ-সভাপতি মো. আমের আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী, এস কে আমেরুল ইসলাম, মো. ইকরাম হোসেন ও মো. আলতাফ হোসেন।

 

আলোচনা শেষে দোয়ার অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ মিয়া।

১৫ই আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি: বিএমএসএস চেয়ারম্যান

১৫ই আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি: বিএমএসএস চেয়ারম্যান

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.