• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারার তাহেরপুর পৌর আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত!

মোস্তাফিজুর রহমান জীবন:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

বাগমারার তাহেরপুর পৌর আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত!

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে তাহেরপুর ডিগ্রি কলেজ গেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন শেষে তাহেরপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার স্থলে মিলিত হয়। আলোচনা শেষে উপস্থিত সকলদের এক বেলার খাবার পরিবেশন করা হয়। 

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌর সভার তিন তিনবারের সফল মেয়র,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫৫ (বাগমারা ৪) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহেরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ এসএম জিয়াউদ্দিন টিপু,তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান,তাহেরপুর পৌর সচিব রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ মোবারক আলী,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক জাহিদ আকরাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,সাবেক ছাত্রলীগ সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য,সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক কোরবান খাঁ,সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ রায় টিংকু।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবান আলী,তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.