• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার

বিডি নিউজ, ডেস্ক; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি পাজেরো ও একটি মাইক্রো থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন লালোর বাজার এলাকার একটি সড়কে অভিযান চালিয়ে মাদকসহ দুটি গাড়ি ও তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের নূর আলিম সরকার মিলন, একই ইউনিয়নের মমিনুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন হোসাইন আহমেদ। তাদের মধ্যে হোসাইন আহমেদকে চলতি বছরের মে মাসে ১১০ কেজি গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে ২৬ দিনের মাথায় কারাগার থেকে তিনি জামিনে বের হয়ে আসেন।

 

আটক অপর আসামি নূর আলিম সরকার মিলন এই চক্রের হোতা। কুড়িগ্রাম জেলায় তার একটি টিভির শোরুম রয়েছে। গাঁজার এই চালান কুড়িগ্রাম জেলা থেকে নাটোর, ঈশ্বরদী, পাবনাসহ আশপাশের জেলায় সরবরাহ করা হতো বলে প্রথমিকভাবে স্বীকার করেছেন তিনি।

 

রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে নাটোরের  লালোর বাজার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল।

 

এ সময় একটি পাজেরো গাড়িকে আসতে দেখে গাড়িটিকে থামতে ইশারা করা হয়। তবে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ট করে। এসময় গাড়িটিকে ধাওয়া করে আটক করা হয়। এসময় ওই পাজেরোর সঙ্গে আরও একটি মাইক্রো ছিল। পরে দুটি গাড়ি তল্লাশি করে পাজেরো থেকে ১৫০ কেজি ও মাইক্রো থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো দুটি গাড়িতে ৪০টি প্যাকেটে মোড়ানো ছিল।

 

ফজলুর রহমান জানান, পাজেরোর গ্লাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। গাড়িটি কার এবং ওই স্টিকারের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ডেপুটি ডাইরেক্টর জিল্লুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় অভিযুক্ত তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.