• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে সম্পদের তথ্য গোপন; ফেঁসে গেলেন আ.লীগ নেতা! দুদকের মামলা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
রাজশাহীতে আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় আ:লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা
রাজশাহীতে সম্পদের তথ্য গোপন; ফেঁসে গেলেন আ.লীগ নেতা! দুদকের মামলা

রাজশাহীতে আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় আ:লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩; রাজশাহীতে দেড় কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন ও প্রায় দেড় কোটি টাকার তথ্য গোপন করার অভিযোগে রাজশাহীতে আতিকুর রহমান ওরফে কালু নামে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

 

তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। তিনি পেশায় একজন ঠিকাদার ও ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে দুটি ভবন ও নয়টি প্লটসহ অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। তিনি প্রায় এক যুগ ধরে রাজশাহীর সিটি হাটের ইজারা পেয়ে আসছেন।

 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে আতিকুর রহমানের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। গত ১৫ জানুয়ারি তিনি দুদকে তাঁর সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি নিজ নামে মোট ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান। কিন্তু অনুসন্ধানে গিয়ে দুদক জানতে পারে, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকা।

 

এর মধ্যে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পায়নি দুদক। অন্যদিকে আসামির আয়কর নথির তথ্য অনুযায়ী, ২০০৯-১০ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত পারিবারিক ব্যয় বাবদ ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯০১ টাকা খরচ করেছেন এবং ২ লাখ ৮৬ হাজার ৬৮০ টাকার ঋণ শোধ করেছেন। অর্থাৎ ২ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৮১ টাকা ব্যয় করেছেন। ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৪ লাখ ৭৩ হাজার ১৩ টাকা। এ ক্ষেত্রে তাঁর আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৪২১ টাকা। এ দুই অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু বলেন, ‘আমার যা কিছু আছে, সবকিছু আমি দুদকের কাছে দিয়েছি। জানামতে আমি কোনো তথ্য গোপন করিনি। এখন দেখি, তারা কী অভিযোগ করেছে। দেখলে সেই মোতাবেক আমি জবাব দেব। তিনি দাবি করেন, তাঁর একটি সাততলা ও একটি ছয়তলা ভবন আছে। একটি তিন কাঠার প্লট আর পুঠিয়ার বানেশ্বরে জমি আছে। তা ছাড়া কিছু নেই।

রাজশাহীতে আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় আ:লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে সম্পদের তথ্য গোপন; ফেঁসে গেলেন আ.লীগ নেতা! দুদকের মামলা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.