• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল
দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল

মোঃ জুয়েল মিয়া, বিডি নিউজ২৩: ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপচে পড়া স্রোতের তোড়ে নদীর দুই তীরের অন্তত অর্ধশত বাড়িঘরে পানি উঠায় অনেক পরিবারের উনুনে হাঁড়ি বসেনি গত দুদিন ধরে। রাস্তা, হাওর, মাঠঘাট ও গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদিপশু পশুপাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন বিপর্যস্ত মানুষজন।

 

বিশেষত চেলা, মরা চেলা, চলতি, চিলাই খাসিয়ামারা ও চিলাই নদীর পানি বেড়ে সুরমা, বগুলা, লক্ষীপুর, নরসিংপুরসহ উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক একর আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন কৃষিজীবী পরিবারগুলো। এদিকে, পাহাড়ি ঢলে জিরাগাও নদীর পূর্ব পাড়ের অর্ধশতাধিক বসত ঘরে পানি ঢুকে আসবাবপত্র বিনষ্ট হওয়াসহ ভেঙে যাচ্ছে অনেক বসতভিটা। হুমকিতে রয়েছে খাসিয়ামারা নদীর দুই পাড়ের বেড়িবাধ।

 

ইতোমধ্যে সুরমা ইউনিয়নের মহব্বতপুর-রাবারড্যাম রাস্তা রয়েছে হুমকির মুখে। খাসিয়ামারা নদীর দুই কুল উপচে টিলাগাও এলাকায় রাস্তা তলিয়ে যাচ্ছে। এদিকে চিলাই নদীর বেরীবাধ ভেঙে উপজেলার বাংলাবাজার-বগুলাবাজার সড়কের চিলাই নদীর রাবারড্যাম্প সংলগ্ন কালভার্টের পাটাতনের নিচের মাটি সরে যাচ্ছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। বিচ্ছিন্ন হতে পারে বাংলাবাজার টু বগুলাবাজার যোগাযোগ ব্যবস্থা।

 

দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু জানিয়েছেন, পাহাড়ি ঢলে বসতঘরে পানি উঠে ক্ষতি হলে ইউপি চেয়ারম্যান মেম্বারদের তা দেখার নির্দেশনা দেওয়া আছে। শিগগির বাংলাবাজার টু বগুলাবাজার সড়কের কালভার্টের পাটাতনের নিচে বস্তা দিয়ে মেরামত করা হবে।

দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল

দোয়ারাবাজার ভারতের মেঘালয় থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.