• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরের কাফুরিয়ায় পাওনা টাকা চেয়ে খুন হলেন এক কলা চাষী

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩
নাটোরের কাফুরিয়ায় পাওনা টাকা চেয়ে খুন হলেন এক কলা চাষী
নাটোরের কাফুরিয়ায় পাওনা টাকা চেয়ে খুন হলেন এক কলা চাষী

নাটোরের কাফুরিয়ায় পাওনা টাকা চেয়ে খুন হলেন এক কলা চাষী

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের কাফুরিয়ায় পাওনা টাকা চাওয়ায় কালাম নামে ৪০ বছর বয়সী এক কলা চাষীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কামাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

 

বুধবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজি পাড়া এলাকার জনৈক আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল হোসেন একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার শুকচানের ছেলে। এলাকাবাসী জানায় কলা ব্যবসায়ী কালাম যখন কামালের কাছে তার পাওনা টাকা চায় তখন কামাল প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করেছে।

 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার দরিদ্র কলা চাষী মোঃ কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কিনে। কলা কেনার পর থেকেই কামাল হোসেন টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করে। বুধবার ১২ জুলাই সকাল ৭টার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম তার পাওনা টাকা চায়। এনিয়ে দুজনের মধ্যে বাক বিতোন্ডা শুরু হয়। বাক বিতোন্ডার এক পর্যায়ে কামাল হোসেন পাশে খড়ির আড়ৎ থেকে খড়ির একটা মোটা ডাল হাতে নিয়ে কলা চাষী কালামকে মারপিট করে। এতে কালাম আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় উপস্থিত লোকজন কালামকে সাহায্য করতে এগিয়ে গেলে কামাল হোসেন দৌড়ে পালিয়ে যায়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ কলা চাষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেণ করা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোরের কাফুরিয়ায় পাওনা টাকা চেয়ে খুন হলেন এক কলা চাষী

নাটোরের কাফুরিয়ায় পাওনা টাকা চেয়ে খুন হলেন এক কলা চাষী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.