রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ ভাইসহ নিহত-৩, আহত-১২
বিডি নিউজ২৩- রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাকনহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোদাগাড়ীর বড়গাছি গ্রামের নাইমুল ইসলাম (৮০) তার ভাই মেহের আলী (৭০) এবং রাজশাহীর ভাটাপাড়ার সোহেল রানা ছোটন (৪৫)।
হামলায় নিহত নাইমুলের ছেলে আহত সেতাফুর রহমান জানান, তারা রাজশাহীর ভাটাপাড়ার সেলিম রেজার জমি বর্গা চাষ করতেন। সেই জমি নিজেদের দাবি করে সকাল ৯টার দিকে গোদাগাড়ীর মুসরা গ্রামের হায়দার, জালাল মেম্বার, কামাল, চাঁদ ও তাদের লোকজন ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও ১২ জন।
তিনি জানান, আহত ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০), রজবকে (৩১) রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ ভাইসহ নিহত-৩, আহত-১২