• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাগমারায় জাল সনদে ১২ বছর চাকরী!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩
রাজশাহীর বাগমারায় জাল সনদে ১২ বছর চাকরী!
রাজশাহীর বাগমারায় জাল সনদে ১২ বছর চাকরী!

রাজশাহীর বাগমারায় জাল সনদে ১২ বছর চাকরী!

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: শিক্ষককে বলা হয় জাতি গড়ার কারীগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যেমন জ্ঞান বিতরন করেন। তেমনি ন্যায়নীতি ও আদর্শের শিক্ষা দিক্ষা দিয়ে থাকেন। জাতি গঠনে তিনি সব চেয়ে বড় ভূমিকা পালন করেন। কিন্তু সেই শিক্ষকের যদি নীতি নৈতিকতা ও স্বচ্ছতা না থাকে আর যদি তার সনদ জাল হয় কেমনে সে শিক্ষার্থীদের মাঝে আদর্শ শিক্ষা দিবে? এমনি ভাবে সরকারকে ফাঁকি দিয়ে দির্ঘ ১২ বছর ধরে জাল সনদে চাকরী করছেন এক শিক্ষক।

 

রাজশাহী জেলার বাগমারা উপজেলার শেরকোল শিমলা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা (বিপিএড) শিক্ষক মোঃ নজরুল ইসলাম। তিনি ১২/০৯/২০১২ইং সালে যোগদান করেন এবং ০১/০২/২০১৩ইং সালে প্রথম এমপিওভুক্ত হয়ে নিয়মিত ভাবে সরকারী বেতনভাতা পেয়ে আসছেন।  শরীর চর্চা (বিপিএড) শিক্ষক মোঃ নজরুল ইসলাম সম্প্রতি উচ্চতর গ্রেডের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিস (মাধ্যমিক স্তর) তার কাগজ পত্র যাচাই বাচাই করতে গেলে তার নিবন্ধন (NTRCA) সনদ জাল বলে প্রমানিত হয়। (NTRCA) এর ওয়েবসাইটে সার্চ দিলে তার নামের জায়গায় মনিরুল ইসলাম নামের সো করে।৷ মোঃ নজরুল ইসলাম যে NTRCA এর সনদ দেখিয়ে নিয়োগ যোগদান করেছেন যার সিরিয়াল নং ৯২৬৪৩১ রোল নং ৩২১১০৪৬৮ এবং রেজিনং ৯০০০৪৩৮৫/২০০৯ ইং যার মালিক তিনি নন, এই সনদের মূল প্রকৃত মালিক হলেন মোঃ মনিরুল ইসলাম।

 

আর এই মনিরুলের নামের স্থানে নিজের নাম মোঃ নজরুল ইসলাম বসিয়ে জাল ও অবৈধ  সনদ বানিয়ে সরকারকে ধোঁকা দিয়ে, নিজের আসল তথ্য গোপন করে, জাল সনদ দাখিল করে নিয়োগ যোগদান করে অদ্যবধি চাকরী করে আসছেন। যা চাকরী বিধি পরিপন্থী।  মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে জাল সনদে চাকরী করছে বলে এক ছাত্র অভিভাবকের বাই পোষ্টে আবেদন আসে।

 

এই বিষয়ে জানতে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি এই বিষয় জানেন না বলে জানান। উক্ত বিদ্যালয়ের সভাপতির কাছে জানতে চাইলে তিনিও বলেন এই বিষয় আমার কিছু  জানা  নাই।

রাজশাহীর বাগমারায় জাল সনদে ১২ বছর চাকরী!

রাজশাহীর বাগমারায় জাল সনদে ১২ বছর চাকরী!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.