• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় কোরবানির খাসির চামড়া বিক্রি হচ্ছে ২০ টাকা হালি!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় কোরবানির খাসির চামড়া বিক্রি হচ্ছে ২০ টাকা হালি!

রাজশাহীর পুঠিয়ায় কোরবানির খাসির চামড়া বিক্রি হচ্ছে ২০ টাকা হালি!

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: বরাবরই কোরবানির ঈদ আসলে বাংলাদেশে আলোচনায় থাকে কোরবানির পশুর চামড়া প্রসঙ্গ। এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। দাম নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে বিক্রেতাদের মাঝে। একেবারেই যেনো কোরবানির পশুর চামড়া অবিক্রিত পণ্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে নানান প্রশ্ন।

গরুর চামড়া

গরুর চামড়া

চামড়ার স্যান্ডেল, জুতা, ব্যাগ বা অন্য কোনো পণ্য কিনতে গেলে সাধারন মানুষের রীতিমত ঘাম ঝরে যায়। অথচ যা থেকে এই দামি পণ্য তৈরি হয়, তার বাজার দর একদম তলানিত কিছুতেই মানতে পারছেন না সাধারণ মানুষরা। কোরবানির চামড়ার এমন বাজার দরে অখুশি ধর্মপ্রাণ মুসলমানরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা দাম পাচ্ছে গরুর চামড়ায়।

কোরবানির ছাগল ও খাসির চামড়া

কোরবানির ছাগল ও খাসির চামড়া

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজশাহীর পুঠিয়ায় ভ্যান গাড়িতে করে অনেকেই বাজারে চামড়া বিক্রি করতে এসে ঘুরছেন। এদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলছেন ভ্যান গাড়িতে করে যে চামড়া বিক্রি করতে এসেছি তাতে করে ভ্যান গাড়ির ভাড়াই হচ্ছে না। চামড়া বিক্রি করে কি করব মনে মনে রাগ হচ্ছে যে আমরা ফেরত নিয়ে গিয়ে তা পুঁতে ফেলি। দামের এই অবস্থার কারণে অনেকে চামড়া মাটির নিচে পুতেও ফেলতে দেখা যাচ্ছে। একই উপজেলার পালাশি গ্রামের সাকের আলী নামের এক ব্যক্তি তার সমাজের ছাগল ও খাসির ৩০টি কোরবানির চামড়া বিক্রি করেন মাত্র ১৮০ টাকা দিয়ে। অপর আরেকজন ব্যক্তি সাইদুল ইসলাম নামের তিনি তার সমাজের ১৫টি চামড়া বিক্রি করেন ১৬০  টাকা দিয়ে।

 

এই বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ) তিনি বলেন, আসলে গ্রামের মানুষদের আরও একটু তাদের সচেতন হতে হবে। কারণ লোকাল স্থানীয় বাজারে চামড়া বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে না। আর উপজেলার বানেশ্বর এবং বেল পুকুরে চামড়া বিক্রির আরৎ আছে সেখানে চামড়া বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।রাজশাহীর পুঠিয়ায় কোরবানির খাসির চামড়া বিক্রি হচ্ছে ২০ টাকা হালি!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.