• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ঈদকে সামনে রেখে পুঠিয়া থানা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
ঈদকে সামনে রেখে পুঠিয়া থানা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার
ঈদকে সামনে রেখে পুঠিয়া থানা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার

ঈদকে সামনে রেখে পুঠিয়া থানা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার

বিডি নিউজ২৩, ইমাম হোসাইন: রাজশাহীর পুঠিয়ায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সর্বত্র বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নিয়েছেন থানা পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

জানা গেছে, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের দিকনির্দেশনায় ঈদ উপলক্ষে সমগ্র থানা এলাকায় মানুষের জানমালের নিরাপত্তা প্রদানসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে থানা পুলিশের বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

 

এছাড়া বানেশ্বর, ঝলমলিয়া, মোল্লোপাড়া এই তিনটি গরু-ছাগলের হাটসহ অন্যান্য বাজারগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসময়ে যেকোনো অপতৎপরতা ঠেকাতে মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে পুলিশের চেকপোস্ট। আর প্রতিটি এলাকাতেই থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি টহল টিম। এছাড়া এলাকাভিত্তিক বিট পুলিশিংয়ে দায়িত্বরতরাও নিজ নিজ এলাকার সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন।

 

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পুলিশের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার ও টহল টিমের কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন এ প্রসঙ্গে বলেন, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতি না হতে পারে সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঈদকে সামনে রেখে পুঠিয়া থানা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার

ঈদকে সামনে রেখে পুঠিয়া থানা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.