• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর তানোরে বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩
রাজশাহীর তানোরে বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার
রাজশাহীর তানোরে বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

মোঃ শাহিনুর রহমান আকাশ: রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার পলাতক ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি তানোর পৌর এলাকার গোকুল মথুরা মহল্লার আবু বাক্করের পুত্র রফিকুল ইসলাম (৩৪) ও তালন্দ মহল্লার মৃত রহিম মন্ডলের পুত্র নাসির (৪০)।

 

এছাড়াও আমশো মহল্লার মৃত আজাহার আলীর পুত্র মনিরুল ইসলাম (৩০) এবং একই মহল্লার মৃত ইব্রাহিমের পুত্র সুফিয়ান (৪০)।

 

অপরদিকে, পৃথক অভিযানে ফৌজদারি আইনের ১৫১ ধারায় মুন্ডুমালা পৌর এলাকার মৃত আবুল কাশেমের পুত্র জিয়াউর রহমাকে (২৯) গ্রেপ্তার করা হয়।

 

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের রোববার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহীর তানোরে বিশেষ অভিযানে ৫  আসামি গ্রেপ্তার

রাজশাহীর তানোরে বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.