• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

মোঃ জুয়েল মিয়া, বিডি নিউজ২৩: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের মজুরবাজারে ব্যবসায়ী ইসলাম উদ্দিন”র কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ৬ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইসলাম ট্রেডার্স’র মালিক ইসলাম উদ্দিন ৬ জনের নাম উল্লেখ করে রবিবার(১৮ জুন) আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

মামলার বিবরণে উল্লেখ করা হয়, যে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুন পাড়া গ্রামের আব্দুল মালিক(৬০), একই গ্রামের আলে হক (৪০),রামনগর গ্রামের এমরাজ মিয়া(৫০),আব্দু রহমান (৬০),জীবনপুর গ্রাামের রইম উদ্দিন (৫০) ও একই গ্রামের মতিন (৬০)। মামলার বাদী ইসলাম উদ্দিনের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে, ইসলাম উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স তালাবদ্ধ করে দেয় তারা। এমনকি টাকা না দিলে এলাকায় ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও হুমকি প্রদর্শন করা হয় বলে জানান ইসলাম উদ্দিন। মামলায় আরও বলা হয় চাঁদার টাকা না দিয়া তালায় হাত দিলে আমার হাত কাটিয়া নিয়া যাইবে। এবং চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমার পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছি।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

ইসলাম উদ্দিন সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানালে, স্থানীয় প্রশাসনের কাছে কাঙ্ক্ষিত আইনগত সহায়তা না পেয়ে রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আমলী আদালতে ছয় জনের নাম উল্লেখ করে একটি সিআর মামলা দায়ের করেন। মামলা (নং ১৯৯/২৩ ইং)।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেব দুলাল ধর জানান, ঘটনাটি শুনেছি, বিষয়টি এস আই আছলাম উভয় পক্ষকে থানায় ডাকবেন। কেউ যদি কোনো প্রতিষ্ঠানের তালা ঝুলায় আইনগতভাবে আমরা সেটি খুলতেও পারি না, দিতেও পারি না। যেহেতু ভুক্তভোগী ব্যবসায়ী এখন আদালতে মামলা করেছেন আদালত যে নির্দেশনা দিবে আমরা তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, পরে মামলা

সংবাদটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.