• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করায়, একটা বাদে সব বন্ধ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
রাজশাহীর পুঠিয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করায়, একটা বাদে সব বন্ধ
রাজশাহীর পুঠিয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করায়, একটা বাদে সব বন্ধ

রাজশাহীর পুঠিয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করায়, একটা বাদে সব বন্ধ

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করার প্রতিবাদে সব ফার্মেসি বন্ধ করে দিয়েছে ওষুধ ব্যবসায়ীরা।

 

মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ। এতে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাখনুত্তন তাবাসসুম এবং থানা পুলিশের একটি টিম।

 

এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পুঠিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মকলেছুর রহমান রাজু।

 

অন্যদিকে দেখা গেছে, শুধুমাত্র উপজেলার পুঠিয়া মোড়ের উপর মেসার্স সেলিনা ফার্মেসী নামের একটি দোকান খোলা ছিলো।

 

এদিকে কোনো রকম ঘোষণা ছাড়া ওষুধের দোকানে ধর্মঘট ডেকে সব ওষুধের দোকান বন্ধ রাখায় রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে হয়রানির মধ্যে পড়েছেন রোগীর স্বজনরাও। এ সময় বিভিন্ন ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে ওষুধের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন স্থানীয়রা।

 

জানা গেছে, থানা রোডের ‘রাজ ফার্মেসি, বিসমিল্লাহ ফার্মেসি ও আরাবি ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং বিক্রয় করায় দায়ে ড্রাগ এ্যাক্ট-১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক তিন দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মানুষকে বাঁচাতে ও মানুষের কল্যাণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাস্মদ আনাছ্, পিএএ।

রাজশাহীর পুঠিয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করায়, একটা বাদে সব বন্ধ

রাজশাহীর পুঠিয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করায়, একটা বাদে সব বন্ধ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.