রাজশাহীর পুঠিয়ায় আসামি ধরতে গিয়ে ২ পুলিশ অফিসারকে মারধর, আহত ২ অফিসার। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা। আসামি রুবেল হোসেন এক বছরের সাজাপাত্র আসামি বলেও জানা যায়…
রকিবুল হাসান সনি, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি, সাইফুল ইসলাম এর ছেলে, মোঃ রুবেল হোসেন নামের এক আসামিকে ধরতে গিয়ে আসামি ও তার পরিবারের লোকেদের হামলায় আহত হয়েছেন পুঠিয়া থানার এক এএসআই ও আরেক কজন এএসআই। পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ফোর্স সহ ওসি ফারুক হোসেন গিয়ে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদিকে ওই ঘটনায় আসামি রুবেলকে গ্রেফতার করতে পারলেও বাকিরা সবাই পালিয়ে যায়।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার গাওপাড়া ঢালান নামক এলাকায় ওই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, নারী সংক্রান্ত একটি মামলায় এক বছরের সাজা হয় দীর্ঘদিন ধরে পলাতক রুবেল হোসেনের। পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পলাতক রুবেল হোসেনের বাড়িতে যায় পুঠিয়া থানার এসআই সেলিম রেজা এবং এএসআই রবিউল ইসলাম। পুলিশের টের পেয়ে আসামি পলাতক রুবেল হোসেন, তার মা ও ভাবী মিলে দুই এসআইয়ের ওপর হামলা করে এবং পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করে। অভিযুক্তদের হামলা, ও মারধরের শিকার ওই দুই কর্মকর্তা আহত হন। চিকিৎসা নেয়ার পর বর্তমানে তারা ভালো আছেন। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আসামি ধরতে গিয়ে ২ অফিসারকে মারধর আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা