রাজশাহীর পুঠিয়ায় অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রকিবুল হাসান সনি, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকেল তিনটার সময় ওই শুভ উদ্বোধন করা হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সময় প্রধান অতিথি হিসেবে রাখা হয় প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) এর সংসদ, ও সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএম, হীরা বাচ্চু, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পুঠিয়া, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন, আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া উপজেলা। পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান, আব্দুল মতিন মুকুল। ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ জিল্লুর রহমান। সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ক্রীড়া অনুষ্ঠানে এ সময় সভাপতিত্ব করেন, নূরুল হাই মোহাম্মদ আনাছ, (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া উপজেলা।
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, একমাত্র খেলাধুলায় পারে এই যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে। তাই আমি সব সময় খেলাধুলাকে প্রাধান্য দিয়ে উপজেলা প্রতিটি মাঠে খেলাধুলা করার সুযোগ করে দিয়েছি। যদিও আমার নেত্রী, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এসব কিছুর সম্ভব হতো না। যারা খেলাধুলা করে তাদের মধ্যে অধিকাংশ খেলোয়ারদের কাছে আমি নিজ উদ্যোগে খেলার সামগ্রী পৌঁছে দিয়েছি। আর এ ধারা অব্যাহত থাকবে।

রাজশাহীর পুঠিয়ায় অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধনন্ত