• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় সরকারি বাগান ইজারাদার পরিচ্ছন্ন কর্মী, ভোগ করেন ইউএনও!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩
পুঠিয়ায় সরকারি বাগান ইজারাদার পরিচ্ছন্ন কর্মী, ভোগ করেন ইউএনও!
পুঠিয়ায় সরকারি বাগান ইজারাদার পরিচ্ছন্ন কর্মী, ভোগ করেন ইউএনও!

পুঠিয়ায় সরকারি বাগান ইজারাদার পরিচ্ছন্ন কর্মী, ভোগ করেন ইউএনও!

বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের আম বাগান ইজারা ঘিরে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। খাতা-কলমে পরিষদের একজন পরিচ্ছন্নকর্মীর নামে তিন বছরের জন্য ফলজ বাগান ইজারা দেখালেও ভোগ দখল করছেন নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ। পরিষদের সংশ্লিষ্ঠরা বলছেন, সরকারি নিয়মকে বৃদ্ধাগুলি দেখিয়ে ইউএনও কৌশলে নামমাত্র মূল্যে তা ভোগ দখল করছেন। যা সরকারি বিধি পরিপন্থী। এতে করে প্রতিবছর সরকার কয়েক লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।

 

উপজেলা পরিষদের তথ্যমতে, পরিষদের মধ্যে প্রায় ৫ একর আম বাগান রয়েছে। এছাড়া আবাসিক এলাকায় আরো শতাধিক আমের গাছ রয়েছে। সেই সাথে ডাব-নারিকেলের গাছও রয়েছে শতাধিক। গত বছর সকল ফলের বাগান মাত্র ৭০ হাজার টাকায় সুনিল চন্দ্র নামের একজনকে তিন বছরের জন্য ইজারা দেয়া হয়েছে।

ইজারাকৃত বাগান

ইজারাকৃত বাগান

 

নিজাম উদ্দীন নামের একজন মৌসুমি আম ব্যবসায়ি বলেন, পরিষদের মধ্যে আম বাগানসহ যত ফলজ গাছ রয়েছে এগুলো প্রকৃত ডাক হলে তিন বছরে ইজারা মূল্যে হবে কমপক্ষে ৬-৭ লাখ টাকা। অথচ এ গুলো প্রকাশ্যে ডাকে ইজারা দেন না। অফিসাররা বাগানের আম গুলো নিজেদের কর্মচারি দিয়ে ভেঙ্গে সেগুলো বাজারে বিক্রি করেন।

 

নাম প্রকাশ না করা শর্তে উপজেলা পরিষদের একজন কর্মকর্তা বলেন, বিগত সময়ে পরিষদের ফল বাগান গুলো সরকারি বিধি মোতাবেক প্রকাশ্যে ডাকের মাধ্যমে ইজারা দেয়া হতো। তবে বর্তমান ইউএনও এখানে যোগদানের পর থেকে তিনি অনিয়ম করে কৌশলে সকল ফল বাগান নিজে ভোগ করছেন। আর গোপনে একজন পরিচ্ছন্নকর্মীর নামে তিন বছরের ইজারা দেখিয়েছেন। আবার খাতা-কলমে ইজারা মূল্যে দেখিয়েছেন অর্ধলক্ষ টাকার কিছু বেশী। ওই কর্মকর্তা বলেন, যে পরিচ্ছন্নকর্মীর নামে বাগান ইজারা দেয়া হয়েছে হয়তো তিনি নিজেই জানেন না।

 

ফল বাগান ইজারদার ও পরিষদের পরিচ্ছন্নকর্মী সুনিল চন্দ্র বলেন, শুনেছি বাগান গুলো আমার নামে নাকি ডাক হয়েছে। তবে এর চেয়ে বেশী কিছু বলতে পারবো না। আম বাগানসহ বিভিন্ন ফল গুলোকে ভোগ দখল করছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি পরিষদে ছোট পদে চাকুরি করি’ আর এ বিষয়ে কোনো জবাব দিতে চাচ্ছি না।

 

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, বিগত সময়ে এই ফল বাগান গুলো বারোভূতে খেত। তিনি যোগদান করার পর নিয়মানুসারে সরকার রাজস্ব পাচ্ছেন। নামে পরিষদের পরিচ্ছন্নকর্মী আর ভোগ করছেন ইউএনও এমন প্রশ্নে তিনি বলেন, ওই পরিচ্ছন্নকর্মী পরিষদের কেও না। সে অস্থায়ী একজন কর্মী।

 

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, যদ্দুর জানি নিয়মানুসারে ইজারা প্রক্রিয়া করা হয়েছে। পরিষদের কর্মকর্তা বা কর্মচারিরা গোপনে বা কৌশলে ইজারা নিতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুঠিয়ায় সরকারি বাগান ইজারাদার পরিচ্ছন্ন কর্মী, ভোগ করেন ইউএনও!

পুঠিয়ায় সরকারি বাগান ইজারাদার পরিচ্ছন্ন কর্মী, ভোগ করেন ইউএনও!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.