• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাসিক নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি মনোনয়নপত্র দাখিল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
রাসিক নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি মনোনয়নপত্র দাখিল
রাসিক নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি মনোনয়নপত্র দাখিল

সিহাবুল আলম সম্রাট, রাজশাহী 

 

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী আমেজে চলছে প্রচার প্রচারণা। মনোনয়ন পত্র উঠানোর শেষ সময় ছিলো ১৮ মে-২০২৩। মনোনয়ন পত্র দাখিল ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত। ২২ মে বেলা সাড়ে ১১টায় মনোনয়ন পত্র দাখিল করেন ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি।আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নিজ ওয়ার্ডবাসীকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন ও ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে চান সাবেক বাসের মেম্বারের সুযোগ্য পুত্র ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ রনি।

 

মনোনয়ন পত্র দাখিল শেষে জনপ্রিয় এই কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ রনি বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে ওয়ার্ডের জনগণের দোয়াই বিজয়ী হবো ইনশাআল্লাহ।দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডবাসী আধুনিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত। এছাড়া বৃষ্টির সময় এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমি এবার নির্বাচনে অংশ নিয়েছি। আমি যদি এবারের নির্বাচনে কাউন্সিলর হতে পারি বয়স্ক সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করবো। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী এম্বুলেন্স ও বিনামূল্য চিকিৎসা সেবা চালু করবো।

 

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সুমন ও ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাসিক নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি মনোনয়নপত্র দাখিল

রাসিক নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি মনোনয়নপত্র দাখিল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.